আকস্মিক টাকা অচল
- সুদীপ্ত সরকার

বন্ধ হল পাঁচশো,হাজার ৷
ছিন্ন সম্পর্ক সঙ্গে তাহার ৷
ব্যাঙ্ক,অফিসে সাময়িক দাম ৷
কয়েক দিনের জন্যে নাম ৷

কাঁদছে গরিব টাকার দুঃখে ৷
ধনী কাঁদছে থাকার শোকে ৷
হ্রাস পেল যে কালোবাজারি ৷
সঙ্গে গেলো নকল কারবারি ৷

দেশের মধ্যে ছড়িয়ে পড়ল এমন অরাজকতা ৷
মৃত্যু হল রোগীর আর থামল বিয়েটা ৷
চারিদিকে অদ্ভুত কষ্টের শোনা যাচ্ছে আর্তনাদ ৷
নিজেদের মধ্যে লেগে গেলো অযথা বিবাদ ৷

কিছুদিনের মধ্যে খানিকটা কমলো সমস্যা ৷
দোকানদাররা দু'হাতে আজ মারছে মশা ৷
লোকসান ক্রমে ক্রমে চলছে বাজারে ৷
সমস্যার সমাধান যে এখনও নাইরে ৷

ধীরে ধীরে বন্ধ নোট বদলানো ৷
টাকাদ্বয়কে সরকার নিচ্ছে তাই শোনো ৷
দেশবাসীগণ পড়েছে তাই অচল দুর্বিপাকেতে ৷
পারছে না কেহ পর্যাপ্তকে তুলতে ৷

বেশ কিছুদিন পরে মিলল অবসাদ ৷
কালো মালিকদের নষ্ট টাকার আবাদ ৷
আরো কতকিছু ঘটল সময়ের মাঝে ৷
পুরোনো বিদায়,নতুনকে স্বাগত সর্বকাজে ৷

ভালো-মন্দের মধ্য দিয়ে অভিজ্ঞতা হল ৷
সুবিধা-অসুবিধা সবকিছুরই আছে জানা গেলো ৷
উপায়হীন,ভাবতে পারো মানুষ মাত্রেই ভুল ৷
সৃষ্টির পূর্ব থেকে দিচ্ছে তার মাসুল ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।