আমার রূপ-কন্যা
- সুদীপ্ত সরকার
স্পন্দিত হিয়া,আনমনা মন ৷
নিজের মধ্যে রহি গোপন ৷
প্রকাশ করতেও পারি না ৷
দেখলে তোমায় রূপ-কন্যা ৷
শান্ত মন চঞ্চল হয় ৷
বুক বলে মুখ নয় ৷
কারণ খুঁজে পাই না ৷
দেখলে তোমায় রূপ-কন্যা ৷
এমন সুন্দর তো দেখিনি ৷
জ্ঞান থেকেও কিছু বুঝিনি ৷
অন্তরে হিয়া রয় না ৷
দেখলে তোমায় রূপ-কন্যা ৷
পারি না কিছুই বলতে ৷
নীরব ব্যথা থাকি সইতে ৷
সম্পর্কে তুমি মোর অনন্যা ৷
দেখলে তোমায় রূপ-কন্যা ৷
রাগলে পরে লাগে ভালো ৷
হাসলে ছড়ায় চাঁদের আলো ৷
বিকল্প তোমার হয় না ৷
দেখলে তোমায় রূপ-কন্যা ৷
হিয়া নাচলে তোমার আগমন ৷
আর প্রত্যাগমনে ব্যথার শিহরণ ৷
শূন্য মনের তুমিই সম্পূর্ণা ৷
দেখলে তোমায় রূপ-কন্যা ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।