তেওড়া ভূত
- সুদীপ্ত সরকার

নাকি সুরে ডাকল পটলা ৷
সঙ্গে ছিল কালা টোপলা ৷
মাছের গন্ধে পাকায় জটলা ৷
বেজায় খুশি ভাজলে কাতলা ৷
বর্তমানে সে তেঁতুল তলা ৷
কাকার বাড়ি নিম তলা ৷
করে নাকো কভু উত্‌পাত ৷
দেখলে লোহা ভয়ে কুপোকাত ৷
দেখাটা মিলে হলে রাত ৷
অমাবস্যায় রহে বন্ধু সাথ ৷

ইয়া বড় বড় তার দাঁত ৷
লম্বা লম্বা আছে দুটি হাত ৷
মাথাটা ঘোরায় সদা উল্টো দিকে ৷
রঙিন দেখলে সে বানায় ফিকে ৷
ভয় দেখায় না,পেয়ে যায় ৷
একবার দেখলে আর না চায় ৷
কথায় কথায় জোরে নাকটি ঝাড়ে ৷
গন্ধ পাইলে কোনো উপায় নাইরে ৷
বলছি তাই সবাই থেকো সাবধান ৷
চাপলে ঘাড়ে পরে নেই সমাধান ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।