পেয়ারা গাছ
- সুদীপ্ত সরকার
এই তো সেদিন পেয়ারা গাছে ৷
পায়রা সাদা এক ছিল বসে ৷
জড়িয়েছিল তাতে লতা ঝিঙে ৷
তাইতো সেথা এল ফিঙে ৷
কাঠবিড়ালী উঠল একা ৷
প্রজাপতির সনে দেখা ৷
গাছের ছায়ায় বাঁধা গোরু ৷
মাঝে-মাঝে নাচছে তরু ৷
সকাল হতে রাত্রি বেলা ৷
দাঁড়িয়ে থাকে সদা একেলা ৷
নেইকো তার কোনো ভয় ৷
আঘাত পেলে কষ্ট হয় ৷
নতুন পাতায় নতুন ফল ৷
পারছে ঢিলিয়ে শিশুর দল ৷
এত কিছু সয়েও দিচ্ছে প্রাণ ৷
বৃক্ষ হয়েও তাই সে মহান ৷
একটি গাছে বিদ্যমান কত যে আশ্রয় ৷
আবার দূষণ মুক্ত করে;করে সাশ্রয় ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।