নকুলের অতিথি গাধা
- সুদীপ্ত সরকার
ক্ষুধার্ত পথিক গাধা পৌঁছল নদীর ধারে ৷
দেখতে পেল আছে বাড়ি নদীর ওইপারে ৷
পার হয়ে গেলো গাধা সেই বাড়ির দিকে ৷
দেখল গিয়ে সেথা এক বৃদ্ধ নকুলকে ৷
নকুল ভাই,নকুল ভাই কেমন আছো তুমি ?
নকুল কহে পারলাম না চিনতে তোমায় আমি ৷
দূর অতিথি মনে করে দিল তারে বসতে ৷
রান্না শেষ করে আবার বসাল মধ্যাহ্ন-ভোজেতে ৷
খাওয়ার শেষে ক্লান্ত গাধা চাইল এবার শুতে ৷
নকুল বালিশ দিয়ে খাটে বলল বটে বটে ৷
বসতে দিলে দেখল নকুল খেতেও দিতে লাগে ৷
খাওয়ার শেষে অতিথি গাধা শোওয়ার মাগন মাগে ৷
এমন কান্ড দেখে নকুল মনে মনে ভাবে ৷
গাধা হলেও অতিথি আমার অটুট স্ব-ভাবে ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।