ক্ষ্যাপার মন বৃন্দাবন
- সুদীপ্ত সরকার
ক্ষ্যাপা মনে মনে ভাবে ৷
একদিন সে কবি হবে ৷
কাগজ,কলম আনল কেড়ে ৷
বসল গিয়ে নদীর পারে ৷
এদিক ওদিক তাকিয়ে দেখে ৷
কলম দিয়ে ফেলল লিখে ৷
আকাশ,বাতাস ঢাকল মেঘে ৷
চলছে নদী আপন সুখে ৷
ক্ষ্যাপার হঠাত্ পড়ল মনে ৷
দেখল চেয়ে গাছের কোণে ৷
একটি পাখি ডাকছে গাছে ৷
অপরটি তার পাশে বসে ৷
ক্ষ্যাপার আবার স্মরণ হল ৷
যখন সে ছোটো ছিল ৷
একদা লাল ঘরের কোণে ৷
ঘুমিয়েছিল যে পড়ল মনে ৷
ক্ষ্যাপা এবার ছুটে গেলো ৷
একটু বাদে ফিরে এল ৷
জলের মধ্যে দিল ঝাঁপ ৷
বলছে শুধু বাপরে বাপ ৷
যাইহোক সে ব্যস্ত বটে ৷
সন্তুষ্ট নয় কভু অল্পেতে ৷
নদীর ঘাট ত্যাগ করে ৷
লোক আলয়ে এল ফিরে ৷
মেয়ে মানুষের হাসি শুনে ৷
চোখে জল ফেলল এনে ৷
গোরুর গুঁতো একটা খেল ৷
পড়ে গিয়ে শুধু হাসল ৷
ক্ষ্যাপা এবার গেলো বনে ৷
গাইতে লাগল মামার সনে ৷
বন হতে ছুটে পালাল ৷
অল্পের জন্য প্রাণে বাঁচল ৷
ক্ষ্যাপা মন্দিরে প্রবেশ করল ৷
পূজার্চনা সব বন্ধ হল ৷
লোকের কোলাহল এসেছে ক্ষ্যাপা ৷
কাটাল সবাই প্রথম দফা ৷
প্রসাদ তারে দিল কম ৷
চেয়ে পেল উত্তম-মধ্যম ৷
শুনল না ক্ষ্যাপা কারণ ৷
মার খেল তাই অকারণ ৷
যায়-যায় ক্ষ্যাপার জীবন ৷
ক্ষ্যাপার বায়না দেব-দর্শন ৷
শুরু হল লোকের কথন ৷
তাই ক্ষ্যাপার মন বৃন্দাবন ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।