মশা আর মাছির কথা
- সুদীপ্ত সরকার

মশা বলে ওহে ! শোনো মাছি ভাই ৷
মাছি তারে বলে বুঝলে সময় নাই ৷
ভালো কথা বলব,হবে না সময় নষ্ট ৷
একবার শুনলে পরে মুছে যাবে সব কষ্ট ৷
এই কথা শুনে মাছি এল কাছে ৷
বাধ্য হল শুনতে তার কথা অবশেষে ৷

বলো তোমার কথাটা খুব তাড়াতাড়ি ৷
একটু সবুর করো চশমাটা পড়ি ৷
চশমা পড়ে মাছি বলল এবার তাঁকে ৷
আমরা কেন ভয় পাই সদাই আগুনকে ?
রেগে গিয়ে মাছি বলল শোনো কানে ৷
কানটি ধরে মাছি দিল জোরে টেনে ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।