চোরের উপর বাটপাড়ি
- সুদীপ্ত সরকার
চোর নিয়েছে থোলে আজ পল্টু বহুরূপীর ৷
বুঝতে পেল বহুরূপী কারণ সেই চুরির ৷
চোরের নাম অজানা,শুধুই দেখেছে তাঁকে ৷
বহুরূপী কায়দা করে ধরবে রাতে সুখে ৷
অপেক্ষায় রত হয়ে কাটছে সময় তার ৷
একবার ধরতে পারলে উচিত উপহার ৷
ঘরখানাকে খোলা রেখে বের'ল সে বাইরে ৷
চোরকে বুঝতে গৃহস্থের আর বাকি নাইরে ৷
খোলা ঘরে চোর এল চুরি করতে ৷
বন্ধ করল দরজাটা এটা-সেটা খুঁজতে ৷
থোলে ছিনিয়ে এবার উত্তম-মধ্যম তারে ৷
চোরের উপর বাটপাড়িতে নিল সর্বস্ব কেড়ে ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।