বাঘের ডাক্তার সাড়স পাখি
- সুদীপ্ত সরকার

একদা এক বাঘের গলায় হাড় ফুটেছিল ৷
দূর হতে আর্তনাদ এক সাড়স শুনতে পেল ৷
হন্তদন্ত করে সে বাঘের নিকট এল ৷
অতি কষ্টে ব্যাঘ্র সব তাঁকে ব্যক্ত করল ৷
সাহায্য করবে বলে সে দিল আশ্বাস ৷
যদি তাঁকে দেওয়া হয় কোনো পুরস্কার খাস ৷
ব্যথার ঠেলায় ব্যাঘ্র মামা করল না যে বারণ ৷
ডাক্তারি সে করবে এবার বিহন উপকরণ ৷
খোলা মুখের ভিতর দিয়ে ঠোঁটটি প্রবেশ করাল ৷
হাড়ের মধ্যে ঠোঁট লাগিয়ে আলগুচ্ছে নাড়াল ৷
ক্ষণিক বাদে হাড়টি ধরে আচমকা টান মারল ৷
মামার গলার ভিতর থেকে হাড়টি বের করল ৷
এতক্ষণে গলা ব্যথার অবসানটা ঘটল ৷
আগের মতো ব্যাঘ্র মামা জোরে জোরে হাঁকল ৷
সাড়স পাখি মনে মনে পেল একটু ভয় ৷
করবে নাকো মোকে কিছু ব্যাঘ্র নিশ্চয় ৷
করুণ কন্ঠে পুরস্কার চাইলে বাঘটি রেগে কহে ৷
জীবনখানা ফেরত পেলি এটাই যথেষ্ট নহে ৷
এমন কথা শুনে সাড়স বলে পালাই পালাই ৷
বাঘের সাথে এ বিষয়ে আর কোনো কথা নাই ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।