ভালোবাসা দিবস
- আবু জাফর বিশ্বাস

আবার এলো ১৪ই ফেব্রুয়ারী,
আনন্দে মেতেছে কিশোর-কিশোরী।
প্রকৃতি সেজেছে অপরুপ সাজে,
ভালবাসাবাসি হোক সবার মাঝে।

পলাশ শিমুল আরো কত ফুল,
ফুটেছে কাঁঠাল আমের মুকুল।
বসন্তে ফুলের গন্ধে ভরা,
বাসন্তী রঙের শাড়ি পরা।

হেলে-দুলে ফুলের কলি,
পাখা মেলে উড়ছে অলি।
আগুন রাঙা ফুল ফাগুনে,
মন রাঙিলো এই লগণে।

গাঁদা ফুলটি খোপায় দিয়ে,
লাল গোলাপটি হাতে নিয়ে,
প্রিয়জনের মনের ইচ্ছা,
জানাই ভালবাসার শুভেচ্ছা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৫-০২-২০১৪ ১৬:৩২ মিঃ

অপ্রকাশ্য ভালোবাসা কি মূল্যহীন?


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026