ডাইনী বুড়ির পান্তা-ভাত
- সুদীপ্ত সরকার

একটি পথিক খিদের জ্বালায় গেলো পাশের বনে ৷
দেখতে পেল ভাঙা বাড়ি সেথা গাছের সনে ৷
বাড়ির ভিতর প্রবেশ করল সে তড়িঘড়ি ৷
আকস্মিক দেখতে পেল সেথায় এক বুড়ি ৷
পথিক সুধায় বুড়িটাকে আর কী কেহ নাই ?
আমি ছাড়া বনের মাঝে পায় নি কেহ ঠাঁই ৷
বুড়ির কাছে বলল পথিক খিদের জ্বালায় কাবু ৷
পান্তা-ভাত খেতে পারো সঙ্গে নিয়ে লেবু ৷
ভিতর থেকে আনল বুড়ি পান্তা-পূর্ণ থালা ৷
পথিক ভাবে এবার মিটবে আমার পেটের জ্বালা ৷
লবণ দিয়ে মাখতেই মনে পড়ল লেবুর কথা ৷
পথিক সুধায় বুড়িটারে লেবু গেলো কোথা ?
জীর্ণ বুড়ি একটু হেসে বলল ভুলে গেছি ৷
লেবু দিয়ে খেলে বুঝি স্বাদে লাগে বেশি ?
অপেক্ষা করতে হবে তোমায় অল্প করে ৷
পথিক কহে পারবো না থাকতে সবুরে ৷
সবুর সইতে পারছে না পথিক স্বাদের জ্বালায় ৷
তাইতো বুড়ি জানালা দিয়ে হাত দুটিকে বাড়ায় ৷
আকস্মিক লম্বা হয়ে হস্ত লেবুর গাছে ৷
দু'হাত ভরে নিয়ে এল লেবু তার কাছে ৷
এমন অদ্ভুত দৃশ্য দেখে পথিক নিল বিদাই ৷
পেটের খিদে পেটে রেখে,প্রাণ নিয়ে পালাই ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।