সাড়সের পন্ডিত জব্দ
- সুদীপ্ত সরকার
শেয়াল সাড়সকে আমন্ত্রণ করল মঙ্গলবারে ৷
নিত্যানন্দে সাড়স গেলো সেথা বাড়ি ছেড়ে ৷
পথে-ঘাটে কারও সনে বলল না সে কথা ৷
হাঁটছিল সে হোঁচট খেয়েও উঁচু করে মাথা ৷
শেয়াল মশাই তাঁকে দেখে করল আপ্যায়ন ৷
মনের ক্রোধ মনে রেখে শুরু কথোপকথন ৷
অবশেষে শেয়াল তাঁকে থালায় দিল ঝোল ৷
পারল না খেতে সাড়স,বুঝল শেয়ালের ছল ৷
মিষ্টি অপমান সয়ে সাড়স বলল তাঁকে ৷
শনিবারে তার পক্ষ থেকে নিমন্ত্রণ শেয়ালকে ৷
ধূর্ত শেয়াল মতলব নিয়ে এল যথারীতি ৷
সাড়স মনে ভাবল এবার দেখাব উচিত নীতি ৷
শেয়ালের মতো সাড়সও করল সম্ভাষণ ৷
কথায় মত্ত ছিল সেথা তারা দুই জন ৷
এবার শেয়ালকে দিল সাড়স তলা-কলসী ঝোল ৷
চেষ্টা করেও পারল না খেতে সেই তরল ৷
খেতে না পারায় বোধ করল অপমান ৷
ইঁটের বদলে পাটকেল আর দানেই প্রতিদান ৷
এমন অপমানে শেয়াল করল প্রত্যাগমন ৷
সাড়সের সাথে পন্ডিতের আর মিলল না দর্শন ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।