শালিকের প্রশ্ন আর কাকের উত্তর
- সুদীপ্ত সরকার

কড়াই গাছে বসা শালিক বলে কাককে ৷
বল দেখি পাতা সব ঝরে কেমন করে ?
কিছু বলার বাকি নেই এমন বোকাকে ৷
পেয়েছিল এক অভিশাপ তাইতো তদা মরে ৷

কিন্তু কিন্তু করে শালিক বলল আবার তাঁকে ৷
জলের মধ্যে মাছরাঙা খেলা কেন করে ?
বোকার প্রশ্ন শুনে কাক নাড়ে মাথাটাকে ৷
একটু হেসে বলে তাঁকে জলেই খেলনা আছে রে ৷

শেষ বারের মতো শালিক করল শেষ প্রশ্ন ৷
বলতে পারো নদী আঁকা-বাঁকা কেন ঘোরে ?
তোমায় আমি কী যে বলি হায়রে শ্রীকৃষ্ণ ৷
ওই আঁকা-বাঁকা পথেই মিলে নদী সমুদ্দরে ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।