সেই আতঙ্ক
- সুদীপ্ত সরকার
নিস্তব্ধ-পূর্ণ রজনী,নিদ্রাহীন নয়ন ৷
থেকে থেকে বাড়াচ্ছে আমার শিহরণ ৷
ভাবনার নেই কূল-কিনারা ৷
গত আতঙ্কে সাহস হারা ৷
কেন যে আমি গেলাম দেখতে ?
জানলে কী আর যেতাম হেঁটে ৷
বাড়ি ছেড়ে যেতে যেতে ৷
আলো-আঁধারি পথে পথে ৷
তেঁতুল গাছের কাছে-কাছে ৷
দেখি ডাকছে বসে বসে ৷
ছুটলাম আমি ভয়ে ভয়ে ৷
আতঙ্ক নিয়ে শ'য়ে শ'য়ে ৷
দুইটি দিন কেটে গেলো ৷
একটু একটু ভয় হারাল ৷
আতঙ্ক সীমায় আতঙ্ক শেষ ৷
সাহসে নেই আতঙ্কের লেশ ৷
আতঙ্ক আমি ভুলে গেলাম ৷
সাহস আবার ফিরে পেলাম ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।