তারা-দেশ থেকে ঘুমের দেশে
- সুদীপ্ত সরকার
ছোট্ট শিশু মায়ের আঁচল টেনে বলে ৷
মাগো আমি তারাদের দেশে যাব চলে ৷
সোনা ওসব কথা বলতে নেই কখনও ৷
দেরি আছে সেথা যাওয়া বুঝলে এখনও ৷
পৃথিবীতে জন্ম নিয়ে সেথায় যাওয়া মানা ৷
সেটা হল ভিন্ন জগত্ সবকিছু অজানা ৷
সেথা হতে এখানে কারও নেই আনাগোনা ৷
একবার চলে গেলে আসা যায় না ৷
বন্ধ থাকুক এসব কথা বলা আজকে ৷
ঘুমের দেশে পাঠিয়ে দিব আমার সোনাকে ৷
ঘুম পাড়ানি গানেই শিশু ঘুমাল শেষে ৷
তারাদের দেশ ছেড়ে গেলো ঘুমের দেশে ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।