মাতুল-দ্বয়
- সুদীপ্ত সরকার

পিছলে গেলো সূয্যি মামা ৷
ছাড়ল শেষে দিনের জামা ৷
এল সন্ধ্যায় মামা চাঁদ ৷
ঠাম্মি বলে বালাই সাদ ৷

মৃদু মৃদু বইছে পবন ৷
তারায় মিটমিট করছে গগন ৷
চাঁদের কিরণ আছে সাথে ৷
সন্ধ্যা হতে শেষ রাতে ৷

ধীরে ধীরে রাত পোহাল ৷
পাখিরা সব ঘুম ভাঙাল ৷
ডুবল নিশা,উঠল রবি ৷
এটাই আমার শ্রেষ্ঠ ছবি ৷

লাগল ভালো দেখে আমার ৷
জামা শুকচ্ছে সূয্যি মামার ৷
ইচ্ছে আছে যাব সেথা ৷
মামাদ্বয় বিরাজ করেন যেথা ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।