বাজারে সুন্দরী এল
- সুদীপ্ত সরকার

একটি নির্লজ্জ মেয়ে বাজারে ঘুরে বেড়াচ্ছে ৷
তাঁকে দেখে জনগণ খালি উঁকি মারছে ৷
যুবক ছেলেরা সব মুখে কটূ বলছে ৷
বয়সে জ্যেষ্ঠ বণিকরা টাকা ছুড়ে দিচ্ছে ৷
ঠিক আছে ঠিক আছে রবখানা উঠছে ৷
সেই মেয়ে কথা শুনে আনন্দে হাসছে ৷

ধীরে ধীরে বাজারেতে শুরু শোরগোল ৷
থালা,বাটি বাজিয়ে বলে হরিবোল ৷
ব্যবসা উঠিয়ে লাটে কাটাল বেলা ৷
কাছে গিয়ে ধরতে চাইল কালা ৷
মুনিগণের শুরু সেথা নানা মত ৷
তারে পেতে আরম্ভ ক্ষণিকের ভোট ৷

এইভাবে শুরু হল কত যে কলরব ৷
ছিল না এমন কেউ সেখানে নীরব ৷
যুবকদের মনে লাগে মিষ্টি মিষ্টি ব্যথা ৷
ছেলেরাও তো বাকি নেই বলতে কুকথা ৷
মনের গোপন লালসা পেয়েছে যে মুক্তি ৷
দুর্বলও ফিরে পেল ক্ষণ উদ্যমী শক্তি ৷

মা,বোন ঘরেতে;নেই সেই জ্ঞান ৷
নির্লজ্জ নারী দেখে তারা শিখছে বিজ্ঞান ৷
নারী যায় হেঁটে হেঁটে ;তারা দৌড়ায় ৷
গভীর বনের মাঝে নারী গিয়ে লুকায় ৷
বুঝল না মায়া খেলা নারীর সনে ৷
চুপিসারে গেলো সব গভীর ওই বনে ৷

সারা বন খুঁজেও তারে পেল না ৷
হাড়ে হাড়ে টের পেল তার ছলনা ৷
বশীভূত ছিল সবে নির্লজ্জ মেয়ের বশে ৷
বাঘের গর্জন শুনে এল তারা হোশে ৷
নিজেদের হুজুকে এমন দোষী ছিল যারা ৷
একে একে মামাদের পেটে গেলো তারা ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।