শীত শীত ভাব
- সুদীপ্ত সরকার
রাত হয়েছে ৷
চাঁদ উঠেছে ৷
কাঁথা খুলছে ৷
শীত আসছে ৷
বেগুন গাছে বেগুন ধরেছে ৷
ঝুমকো ঝুমকো দুল দুলছে ৷
নিশা রাণী নিজে সেজেছে ৷
শীতল শীতল পবন বইছে ৷
ধোঁয়া ধোঁয়া কুয়াশা ভাসছে ৷
শিশির বিন্দু ঘাসে পড়ছে ৷
আকাশ কখনো মেঘে লুকাচ্ছে ৷
তাইতো তারারা উঁকি মারছে ৷
অলস অলস ভাব জেগেছে ৷
লোকেরা সব গরম খুঁজছে ৷
ঠান্ডা স্বয়ং কাবু করেছে ৷
কাজেই সবার বাহবা পেয়েছে ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।