পেয়ারা চোর
- সুদীপ্ত সরকার
গাছের ডালে উঠল ছেলে ৷
পেয়ারা চুরি করবে বলে ৷
ডুবি ডুবি সূয্যি তখন ৷
পেয়ারা ঝোলায় ভরল যখন ৷
গাছ থেকে নামবে এবার ৷
শুনতে পেল কন্ঠ কর্তার ৷
গাছের নীচে কর্তা এল ৷
পাতার ঝোপে সে লুকালো ৷
আবছা আলোয় বুঝল না ৷
মারল গাছে ঢিল দু'খানা ৷
দুটো ঢিলই লাগল গায়ে ৷
নামল ছেলে পায়ে-পায়ে ৷
পেয়ারার ঝোলা পিঠে নিল ৷
সেখান থেকে ছুটে পালাল ৷
বিক্রি করে পেয়ারা দিনে ৷
পাড়ার অভাবে কর্তা কিনে ৷
পেয়ারা খেয়ে কর্তা বলে ৷
ধরত যদি গাছের ডালে ৷
বুঝতে পেয়ে ছেলে হাসে ৷
সত্য স্বীকার করল শেষে ৷
পেটের দায়ে করেছি এসব ৷
শাস্তি পেতে রাজি সব ৷
কর্তা এসে বলল তারে ৷
একটা কথা শুনিস ওরে ৷
পেয়ারা সকল পেড়ে আনিস ৷
আমার প্রতি একটু দেখিস ৷
ছেলে পরদিন পাড়ল পেয়ারা ৷
অর্ধেক অর্ধেক ভাগ বাটোয়ারা ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।