বোকা বিড়াল
- সুদীপ্ত সরকার

একদা শিয়াল পড়ল কুয়ায় ৷
অতি লোভ করার জ্বালায় ৷
বাঁচাও বাঁচাও করছে শিয়াল ৷
শুনতে পেল বনের বিড়াল ৷
খুঁজতে খুঁজতে পেল এসে ৷
শিয়াল ভাইকে সুধায় শেষে ৷
বলে শিয়াল অতি ধীরে ৷
জমে আছি আমি ক্ষীরে ৷
বোকা বিড়াল বলে ভাই ৷
সঙ্গে তোমার থাকতে চাই ৷
শিয়াল ভাবে মনে মনে ৷
বাঁচলাম হয়তো এবার প্রাণে ৷
চালাকি করে শিয়াল কহে ৷
একা বটে,দু'জন নহে ৷
হাতটি ধরে উঠাও আমায় ৷
ধাক্কা খেয়ে বিড়াল কুয়ায় ৷
বিড়াল বলে নেইকো ক্ষীর ৷
মিথ্যে বলেছি বোকা বীর ৷
শিয়ালের ছল বুঝতে পেল ৷
কুয়োর গায়ে কপাল ঠোকাল ৷
বাঁচাও বাঁচাও মিত্র মোরে ৷
নইলে তোকে ছাড়বো নারে ৷
আঙুল দেখিয়ে শিয়াল পালাল ৷
বিড়াল বোকা প্রাণে মরল ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।