একটি শরতের সকাল
- সুদীপ্ত সরকার
নারকেল গাছ পেল প্রভাতের রৌদ্র ৷
পাতাগুলি মনে হল সোনালী সূচাগ্র ৷
আকস্মিক দেখা গেলো দিবাকাশে চন্দ্র ৷
শিশির বিন্দুতে ঝলমল তৃণদের অগ্র ৷
হালকা রোদের মিষ্টিতে মৃদু বইছে পবন ৷
মাঝে-মাঝে শোনা যাচ্ছে কাশেদের কূজন ৷
সাদা মেঘের ভেলা বানিয়ে খেলছে গগন ৷
আর ভ্রমরেরা ফুল গাছে করছে গুঞ্জন ৷
পথে পথে শিশুরা ফুল তুলতে বের'ল ৷
নীচু গাছের শাখা থেকে ফুলগুলি পাড়ল ৷
এই দেখে প্রভাতের সময় বয়ে গেলো ৷
মাঠ থেকে সোজা বাড়ি ফেরা হল ৷
বাড়িতে আসিয়া আমি দেখি আঁখি মেলে ৷
এমন সু-দৃশ্য কভু দেখিনি সকালে ৷
বিবর্ণ নীরে পড়ল রবি রক্তিম আলো ৷
তাই দেখে মনে বেশ লাগল ভালো ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।