সবে শীত
- সুদীপ্ত সরকার

ধোঁয়া ধোঁয়া আকাশ রাতের ৷
বেড়েছে পিসির ব্যথা বাতের ৷
বলছে শিশু হরে-লবে ৷
শীত এসেছে সবে সবে ৷

ধীরে ধীরে করছে কাবু ৷
মামা থেকে রাজা-বাবু ৷
কাঁথা,কম্বল আদর পাবে ৷
শীত এসেছে সবে সবে ৷

ঠান্ডা ঠান্ডা লাগছে গায়ে ৷
জুতা,মোজা শিশুর পায়ে ৷
ভারী পোশাক পড়তে হবে ৷
শীত এসেছে সবে সবে ৷

দিবা-আকাশে রোদ উঠেছে ৷
মৃদু শীতল বাতাস বইছে ৷
হেমন্তের প্রভাব এবার যাবে ৷
শীত এসেছে সবে সবে ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।