ভোজের আশা
- সুদীপ্ত সরকার

মধু যাচ্ছে খালি হাতে ৷
বিয়ে খাবে গরম ভাতে ৷
সঙ্গে ছিল ভাঙা সাইকেল ৷
মাথায় পড়ল এক নারকেল ৷

ফাঁকা পথে চেঁচায় মধু ৷
বাঁচাও বাঁচাও বাবা সাধু ৷
ছুটে এল পথের কুকুর ৷
একটি ঝাঁপেই সোজা পুকুর ৷

কুকুর থেমে চলে গেলো ৷
মধু এবার উঠে এল ৷
ভিজে মধু সাইকেলে চড়ল ৷
অমনি সাইকেলের চেনটা পড়ল ৷

চেনটা তুলে চালাল জোরে ৷
খুঁটির ধাক্কায় পথের ধারে ৷
বিকট শব্দে বলে খুঁটি ৷
হজম হল দশটি রুটি ৷

পৌঁছাল বাড়ি হেঁটে-হেঁটে ৷
দরজা খুলে গেলো শুতে ৷
ব্যথার জ্বালায় ঘুমিয়ে পড়ল ৷
নিদ্রা-স্বপ্নেই ভোজটা খেল ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।