প্রথম-শুভ-সাক্ষাত্‌-লগ্ন
- সুদীপ্ত সরকার

চারিদিক স্তব্ধ হল,নেই কোনো রব ৷
দু'নয়নে প্রস্ফুটিত স্বর্ণালী বদনের গৌরব ৷
ক্ষণিকের মিলনে মন পাগল সারাক্ষণ ৷
তুমি যবে দিলে মোকে প্রথম দর্শন ৷
জানা নেই কেন হল মধুর মিলন ৷
সুখেতে হেসে দিল করুণ ক্রন্দন ৷
অসীম হৃদ-স্পন্দনের বইছে শুধু ঢেউ ৷
তোমার মতো এত কাছের,আমার নেই যে কেউ ৷
রূপ-বর্ণ-গন্ধ সবই তো ছিল মধুর ৷
একবার মেললে আঁখি,রহে মনে সবুর ৷
দিবা কিংবা রজনী যবে দেখা হয় ৷
বুক ফাটে মুখ তবু কিছু নাহি কয় ৷
ক্ষণিকের মেলামেশায় জাগে কত আশা ৷
মুক নির্গত শব্দে জন্মে অজানা ভাষা ৷
তোমার চোখের চাওনি মনে লজ্জা আনে ৷
ইচ্ছে আছে মিলন হবে মোর তব সনে ৷
তোমার এমন নজর দেখে বলে আত্ম-গোপন ৷
চাইলেও পাব না আমি খুঁজে তোমার মতোন ৷
সর্বদা আসে না মনে সেই ক্ষণ ৷
তোমায় না দেখলে পলকে শূন্য সাধন ৷

দেখে-শুনে-প্রস্তুতি নিয়ে হয় নাকো এমন ৷
অজানা এক রোগের বশে বশীভূত হয় মন ৷
কারণ,অ-কারণ মানে না কখনো বারণ ৷
ভালো-মন্দ উভয়েই আছে;নেই তোমার মতোন ৷
আপাদমস্তক তুমি সদা লাগো নেশা-পূর্ণ ৷
তোমায় পেতে মরিয়া হৃদয়ে আশা লুকানো ৷
পলকের তরে মন তোমায় দেখায় মত্ত ৷
আকুল,ব্যাকুল চির-ভাবে পূর্ণ মোর চিত্ত ৷
অপ্রত্যাশিত দর্শনে বেড়ে ওঠে স্পন্দন ৷
থেকে থেকে ক্ষণকাল অন্তরে শিহরণ ৷
মন যে কেমন করে;তা বোঝাই তোমায় কেমনে ?
তিমির রাতেও দেখতে পাই চন্দ্রিমা রূপে স্বপনে ৷
রইতে পারি না আমি,তোমার দর্শন বিহন ৷
ছিলে না তো কোনো কিছুই,হলে জীবন-মরণ ৷
রোজই আমি রত রহি শুভ লগ্নের অপেক্ষায় ৷
তোমার মতো কন্যা পাওয়া সত্যি বিষম দায় ৷
ধন্য হবে জীবন আমার;সবুজ হবে মরণ ৷
তোমা হতে তোমাকে মিলাব মোতে যখন ৷
বইতে পারছি না আর আমি মধুর দুর্দশা ৷
মন ছুঁয়ে বলে যাও প্রথম ভালোবাসা ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।