সুকন্যা
- সুদীপ্ত সরকার

দেখেছিলাম আমি তারে ৷
তোর্ষা নদীর ওইপারে ৷
কলসী হাতে দাঁড়িয়ে ৷
হাত দুটিকে বাঁকিয়ে ৷
সাথে ছিল সাথী ৷
নিয়ে হাতে বাতি ৷

নদীর পাড়ে নামল ৷
কলসীতে জল ভরল ৷
এদিক-ওদিক তাকাল ৷
ওর্ণা গায়ে জড়াল ৷
হাসতে হাসতে উঠল ৷
গাঁয়ের পথটি ধরল ৷

গেলাম তার গাঁয়ে ৷
নীরব ব্যথা সয়ে ৷
অচেনা সব লাগে ৷
হরেক আশা জাগে ৷
এমন সবুজ প্রকৃতি ৷
নেইকো তাহার বিবৃতি ৷

অবশেষে ছাড়লাম গাঁ ৷
মনটাকে করে চাঙ্গা ৷
আকস্মিক গাছের কোণে ৷
কথাগুলি বলছে মনে ৷
দেখলাম সেই কন্যাকে ৷
দেখতেছিল যে আমাকে ৷

সন্ধ্যা নেমে এসেছে ৷
চারিদিক কালো হয়েছে ৷
সে সেথায়ই দাঁড়িয়ে ৷
অন্ধকার এল ঘনিয়ে ৷
মিলিয়ে গেলো একদা ৷
মনেতে রইল সদা ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।