নদীর মাঠ
- সুদীপ্ত সরকার
গোরু-ছাগলে ঘাস খাচ্ছে ৷
কৃষক কৃষি চাষ করছে ৷
মধ্যম মধ্যম পবন বইছে ৷
নদী আপন বেগে চলছে ৷
ঝল-মল রৌদ্র দেখছে ৷
মাঝি কাকা নাও বাইছে ৷
রাখাল বালক গোরু চরাচ্ছে ৷
শিশু সকল নাইতে এসেছে ৷
পথের বাঁকে ফকির ঘুমায় ৷
শিমুল গাছের ছায়ার তলায় ৷
একটু বাদে দুপুর এল ৷
সবাই মিলে ঘরে গেলো ৷
বৈকালে সব মাঠে ফিরল ৷
নিজের কাজে রত রইল ৷
বালক গেলো গোরু নিয়ে ৷
আঁকা-বাঁকা পথটি দিয়ে ৷
কৃষক গৃহে প্রবেশ করল ৷
সন্ধ্যা রাণী ঘনিয়ে নামল ৷
রাতের মোহ ছড়িয়ে পড়ল ৷
দিবা কর্ম শান্ত হল ৷
শিশুরা সব পড়ে উঠল ৷
আহার খেয়ে সব ঘুমাল ৷
মহিলা-পুরুষ কথা বলল ৷
মাঠের মতো মাঠটি ছিল ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।