স্বসৃ-দ্বয়
- সুদীপ্ত সরকার

মিতা,সীতা দুই বোন ৷
একদা গেলো দূর বন ৷
বন থেকে পাখি আনে ৷
খুশি পেল নিজ মনে ৷
পাখি আবার কথা কয় ৷
নাচে তাই স্বসৃ-দ্বয় ৷

এদিক-সেদিক তাকিয়ে দেখে ৷
পাখিকে আবার ঢেকে রাখে ৷
কথা কয় তবু পাখি ৷
শুনে জলে ভরে আঁখি ৷
পাখি ঘরে রয় না ৷
আর মন ধরে বায়না ৷

দুই বোন বুঝতে পেল ৷
বনেই ছিল পাখি ভালো ৷
মা নেই,বাবা নেই ৷
করে শুধু কেই মেই ৷
বনের পাখি বনে যা ৷
নিজের সুখ খুঁজে পা ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।