বেজায় শীত
- সুদীপ্ত সরকার

গোরু,ছাগলের গায়ে বস্তা ৷
জলের দামে জল সস্তা ৷
গরম-গরম সকালের নাস্তা ৷
চায়ের সাথে শুধু পাস্তা ৷

লেপ,কম্বল নিচ্ছে রাতে ৷
ভারী পোশাক ঘোরার সাথে ৷
জুতা-মুজা পায়ে,হাতে ৷
সোনালী ধান কাঁপছে মাঠে ৷

অলস অলস লাগছে শুধু ৷
সকালে খাচ্ছে শিশু মধু ৷
বিকেলে সন্ধ্যা দিচ্ছে বধূ ৷
পুণ্য স্নানে নাইছে সাধু ৷

সর্দি-কাশির প্রকোপ পড়েছে ৷
সকাল-বিকেল ওষুধ জুটেছে ৷
কমলা গাছে কমলা ধরেছে ৷
পিঠের গন্ধে জল এসেছে ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।