গুঞ্জন মেলা
- সুদীপ্ত সরকার
আম্রমুকুল আমের গাছে ৷
পুষ্পকলি ফুলের কাছে ৷
গুনগুনিয়ে ভ্রমর আসে ৷
প্রজাপতি দেখে হাসে ৷
সকাল থেকে বিকেল বেলা ৷
তারা শুধু করে খেলা ৷
সন্ধ্যা হলে জমে মেলা ৷
খেলার আসর ভেঙে ফেলা ৷
আছে তাঁদের কত বাহার ৷
বাজায় সদা রূপের ঝঙ্কার ৷
তাঁদের মনেও আছে আশা ৷
তাই তো করে ভালোবাসা ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।