পংকজ চন্দ্র শীলের কবিতা
- পঙ্কজ শীল - নিষিদ্ধ প্রেম
পরের বোনের যৌবন নিয়ে খেলা করে
খুব মজা পাও তুৃমি,তাই না?
যদি তোমার বোনকে নিয়ে কাল
অন্যকেউ কালনাগের মতো খেলে!
যদি নাগবিষে জর্জরিতা হয় তোমার বোন
তখন কেমন মজা পাবে তুমি?
তোমার বোনের মতো তারও তো বোন আছে।
তাহলে কেন করবে তাকে অপবিত্র?
কেন করবে বিষাক্ত?
যদি তোমার বোনটা অপবিত্র হয়
তখন তোমার কেমন লাগবে?
সাবধান! পরের বোনকে নিয়ে খেলোনা
তোমারও হবে একই দশা!
তাই বলি এমন প্রেম
জগতে নিষিদ্ধ হওয়াই ভালো!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।