আচমকা শব্দ
- সুদীপ্ত সরকার
নিস্তব্ধতার রাত্রে ভেঙে গেলো ঘুম ৷
দরজার ওপার থেকে শোনা যাচ্ছে দুমদুম ৷
কিছুক্ষণ থাকা হল কানটি খাড়া রেখে ৷
দরজাটা খুলতে লাগলাম এক অজানা সখে ৷
খুলে দেখি আশে-পাশে সেথা কেউ নাই ৷
ঘরবাড়ি ছেড়ে আমি পালাতে যে চাই ৷
এমন অদ্ভুত কান্ড জীবনে ঘটেনি কোনো দিন ৷
দ্বিতীয় বার ঘটলে হয়তো বাঁচবো না বেশি দিন ৷
পরদিন আমি ভয়ে সুধাই লোকেরে ৷
হতে পার,এটা-সেটা,কত কথা যে ৷
পারল না দিতে কেউ সঠিক ঘটনার বিবৃতি ৷
নাকি নাকি করে আমি টেনে আনি ইতি ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।