গোল গোল গোল
- সুদীপ্ত সরকার
তরুণ তরুণ ছেলের দল ৷
ছুটেছে নিয়ে পায়ে বল ৷
খেলছে তারা মাঠের মাঝে ৷
উদ্যত গোল করার কাজে ৷
বলটি নাচছে পায়ে-পায়ে ৷
একে 'পরকে মারল ধেয়ে ৷
সবার লক্ষ্য একটি দিকেই ৷
ক্ষ্যান্ত হবে গোলটি করেই ৷
জালের ভিতর বলের দোল ৷
চিত্কার গোল গোল গোল ৷
শুরু হল এক হট্টগোল ৷
ফিরল বাড়ি ছেলের দল ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।