ঐতিহাসিক প্রেম
- সুদীপ্ত সরকার

আমি উন্মুক্ত পবন ৷
তুমি সবুজ বনানী ৷
আমি কোজাগরী গগন ৷
তুমি নিঝুম রজনী ৷

অসীম সাগর তুমি অশেষ নীলের ৷
আমি কথা রাখলাম দুপুর হয়ে ৷
তুমি অস্ত রবি শেষ বিকেলের ৷
আমি মন হারালাম ঢেউগুলি পেয়ে ৷

বালুর মূর্তি আমি সৈকতে থাকা ৷
তুমি অনুভব করা গর্বিত সুভাষ ৷
সাগরের স্রোত আজ স্বপ্নেতে মাখা ৷
তোমা-আমার মিলনে প্রেম ইতিহাস ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।