সত্য উবাচ
- সুদীপ্ত সরকার

আসিবে,যাইবে ৷
কেহ নাহি থাকিবে ৷
দেখিবে,দেখাইবে ৷
কিছু নাহি লুকাইবে ৷
শুনিবে,শুনাইবে ৷
কটু নাহি কহিবে ৷
করিবে,করাইবে ৷
অতি নাহি হইবে ৷
বুঝিবে,বুঝাইবে ৷
মাত্রা নাহি কাটাইবে ৷
জানিবে,জানাইবে ৷
অপ নাহি রটাইবে ৷
গড়িবে,গড়াইবে ৷
কু নাহি বানাইবে ৷
শিখিবে,শিখাইবে ৷
ভুল নাহি ছড়াইবে ৷
হারিবে,জিতিবে ৷
অসত্‌ নাহি ধরিবে ৷
হাসিবে,কাঁদিবে ৷
অন্যায় নাহি সইবে ৷
পাইবে,হারাইবে ৷
ধৈর্য নাহি ছাড়িবে ৷
মিলিবে,বিলাইবে ৷
আশা নাহি করিবে ৷
ফলিবে,ফলাইবে ৷
মন্দ নাহি লইবে ৷
চাহিবে,ভালোবাসিবে ৷
দুঃখ নাহি পৌঁছাইবে ৷
নাচিবে,গাইবে ৷
আতঙ্ক নাহি বইবে ৷
খাইবে,খাওয়াইবে ৷
শূন্য নাহি রাখিবে ৷
জন্মিবে,মরিবে ৷
কাজেই অমর রহিবে ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।