মন্ত্র-ভুল
- সুদীপ্ত সরকার
আলিগড়ের ঝাড়-ফোক সাধু ৷
ভূতনাথ দাসের আপন দাদু ৷
মন্ত্র জানায় সেরা ওস্তাদ ৷
করতে পারে বন্দি-আজাদ ৷
দিকে দিকে নাম ছড়াল ৷
যখন কাগজ পুরস্কার পেল ৷
পেটের ব্যথায় ভুগছে মদন ৷
করছে তার শেষ আয়োজন ৷
করেছে তোকে কালা-জাদু ৷
তাইতো তুই এত কাবু ৷
চিন্তাধারায় ঠিক যে হবে ৷
মদন বলে হবেটা কবে ?
পরের দিন শুরু যজ্ঞ ৷
সাথে নিয়ে কালা অজ্ঞ ৷
শুয়ানো হল পশ্চিম পাশে ৷
আনল সাধু নিজের বশে ৷
করল শুরু ঝাড়া-ঝাড়ি ৷
অজ্ঞ বলছে কিরিং কিরি ৷
মিনিট দশেক পূর্ণ হল ৷
মদন বাছা শান্তি পেল ৷
সাধু বাবা চলল যথা ৷
বলছে না মদন কথা ৷
সাধু আবার ফিরে এল ৷
অজ্ঞও বাবার সঙ্গে ছিল ৷
বলল মদন মারা গেছে ৷
কালা নিশ্চয় ভুল বলেছে ৷
সাধু বাবার মাথায় হাত ৷
কালা-বাবা ভয়ে কুপোকাত ৷
শুরু হল এক ধস্তাধস্তি ৷
অজ্ঞ,সাধু পেল স্বস্তি ৷
লোকে দেখল অবাক কান্ড ৷
সব কিছুর হয় ভালমন্দ ৷
কবিরাজ মরল,মারল রোগী ৷
বাকি সব পাপের ভুক্তভোগী ৷
ভুল করলেই শাস্তি পায় ৷
স্বগ্গে নয়,এই দুনিয়ায় ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।