স্মৃতির স্মৃতিতে স্মৃতিই স্মৃতি
- সুদীপ্ত সরকার

শ্রেণিকক্ষের এক দস্যি মেয়ে ৷
পড়াশুনায় সদা সে পিছিয়ে ৷
পড়া ধরলে পারে না ৷
চোখ দিয়ে ঝরে কান্না ৷
দিদিমণির কাছে খায় মার ৷
বন্ধু দেখে বলে আর ৷
ব্যর্থ হয়ে ছাড়ল পড়া ৷
দস্যি মেয়ের দর্জি ধরা ৷
কেটে গেলো যুগ জীবনে ৷
সাক্ষাত্‌ নেই কারও সনে ৷

একদা এক বান্ধবীর বিয়ে ৷
সবার সনে দেখা গিয়ে ৷
কত জনের কত মাথা ৷
স্মৃতির সাথে স্মৃতির কথা ৷
বলল স্মৃতি সদাই হেসে ৷
মার খেয়েছিল শিক্ষিকার কাছে ৷
এমন কেউ নেইকো সেথায় ৷
যত পেয়েছিল স্মৃতি চোপায় ৷
পড়াশুনা তো সবাই করেছে ৷
মারখানা কে এমন খেয়েছে ?

অল্পশিক্ষিতা সেই স্মৃতির বাণী ৷
আজ সে স্মৃতির মালকিনী ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।