শিশু বই পড়ে
- সুদীপ্ত সরকার

শিশু পড়ে বই ৷
খুব জোরে জোরে ৷
খেতে ভালো দই ৷
লেখে ধীরে ধীরে ৷

গাছে ধরে আম ৷
নেই তাতে পোকা ৷
ফেলে দিল রাম ৷
হয়ে গেলো বোকা ৷

মালি ফুল পাড়ে ৷
হাটে বেচবে বলে ৷
নিল বাবু কেড়ে ৷
পিছলে পড়ল জলে ৷

সদা করো ভালো ৷
পাছে রেখে মন্দ ৷
মনে জ্বালো আলো ৷
করে যাও আনন্দ ৷

কভু নয় চুরি ৷
করলে জীবনে কষ্ট ৷
বলে সদা বুড়ি ৷
তাই শুনে কনিষ্ঠ ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।