ভোলার বউ
- সুদীপ্ত সরকার
ভোলার বউয়ের মাঝারি বর্ণ ৷
বড়ো বড়ো দুটি কর্ণ ৷
পড়ে থাকে সদা স্বর্ণ ৷
খায় ভালো ভাজা পর্ণ ৷
অল্পেতে রুষ্ট হয়ে যায় ৷
লোকের হয়েছে বড়ো দায় ৷
ঝগড়া করলে নেই উপায় ৷
যতক্ষণ না নিজে থামায় ৷
গলার জোর বড্ড মোটা ৷
মাঝে থাকা নাকটি ভোঁতা ৷
কথায় কথায় মারে খোঁটা ৷
রাগলে বেশি ছোড়ে হাতা ৷
পরিবারে সে থাকে একা ৷
বাকিরা ধরেছে স্বর্গের চাকা ৷
সর্বদা সে করে ন্যাকা ৷
কিছুটি বললে দিবে ছ্যাঁকা ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।