সবুজ গ্রাম
- সুদীপ্ত সরকার
আমাদের এই সবুজ গ্রামে সবুজ সবুজ গাছেরা হাওয়াতে দুলতে থাকে ৷
তাই বুঝি অমন করে রঙবেরঙের পাখিরা সব আসে ঝাঁকে ঝাঁকে ৷
স্নিগ্ধা নীল আকাশ সদা খেলতে রত সাদা মেঘের ভেলার সাথে ৷
রাখাল বালক গোরু নিয়ে যায় সবুজ গ্রামের ওই বাঁকা পথে ৷
পূব থেকে আগত স্রোতস্বিনী নিত্য বয়ে চলছে শালবাগানের মধ্য দিয়ে ৷
মাছেরা তাতে সব করছে খেলা,বর্ষা এলে পারাপার হাঁটুজল নিয়ে ৷
সকালে ওঠা রক্তিম সূর্য আর বৈকালের লাল অস্তটা অবিস্মরণীয় রহে ৷
"সবুজ গ্রামেতে পূর্ণ লাল দৃশ্য";যারা দেখে তারা সর্বদা কহে ৷
মাঠ সোনালী ধানে পূর্ণ হয়ে দক্ষিণা বাতাসে মাথা দুলাতে লাগছে ৷
তাই দেখে বড়ো বড়ো গাছেরা সব মাথা নাড়িয়ে বাহবা জানাচ্ছে ৷
মাঝে-মাঝে আমের মুকুলগুলি ঝরিয়া পড়ছে ধরণীর সবুজ ঘাসের বুকে ৷
গ্রাম্য ছোট্ট শিশুরা নাচিতে নাচিতে খেলা করছে চিত্তে সুখ রেখে ৷
পূব-পশ্চিম-উত্তর-দক্ষিণ চতুর্দিকে সবুজ শান্তিতে বিরাজিত মোদের গ্রাম ৷
তাইতো সকল গ্রামবাসীগণ বলে,"সবুজে সবুজিত হওয়া";"সবুজ গ্রামটির নাম ৷"
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।