আষাঢ়ে বৃষ্টি
- সুদীপ্ত সরকার

জ্যৈষ্ঠ কাটিয়ে আষাঢ় এল আর ঘন কালো মেঘে গগন ঢাকছে ৷
গুরুগম্ভীর আওয়াজ করছে;মাঝে-মাঝে বজ্র-বিদ্যুত্‌ শ্রীভূমিতে পতিত হচ্ছে ৷
তিল পরিমাণ স্থান আকাশে রইল না,নীল রঙের রঙিন বর্ণে ৷
কালো আর ঘন কালো মেঘের উপস্থিতিতে পূর্ণতা ছিল নীল গগনে ৷
হতে পারে ঝড়,হবে বৃষ্টি নিশ্চয়,তাই মনে অদ্ভুত ভয় ৷
অবশেষে চমকাতে চমকাতে ফোঁটা-ফোঁটা বৃষ্টিতে মনে এল আশঙ্কার জয় ৷
ঠিক সেই মুহূর্তে প্রকৃতির সাথে আকাশের সম্পর্ক বুঝানো সম্ভব নয় ৷
তবুও এতটুকু বলা যায় নদী-সাগরের মোহনায় ঢেউগুলি যেমন হয় ৷

মুহূর্তের উত্তেজনায় নেমে এল মুশলধারে কালো মেঘ জমা ভারী বৃষ্টি ৷
সবুজ প্রকৃতি নীল আকাশকে কয়,"বর্ষা তোমার চির-অপরূপ সৃষ্টি ৷"
বৈকালের সেই একটানা বৃষ্টিতে সারা জগত্‌ হয়ে গেলো পূর্ণ অন্ধকার ৷
তীব্র গ্রীষ্মের হাত থেকে রেহাই পেল ধরণীর মনের সম্পূর্ণ হাহাকার ৷

রবির সকালে পুকুর,নালা,খাল-বিল সবই অথই জলে পূর্ণ ৷
এক শূন্যের বৃষ্টি-রূপ শ্রেষ্ঠ বাহানায় পূর্ণ হল আরেক শূন্য ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 4টি মন্তব্য এসেছে।

২৪-১২-২০১৬ ০৫:৪৫ মিঃ

এটাই তো হয়

১৮-১২-২০১৬ ১৯:৩৩ মিঃ

স্পৃহণীয় লেখনী

১৮-১২-২০১৬ ১৮:২৫ মিঃ

বর্ষারদিন,টিনেরঘরের শব্দ আমার খুব প্রিয়,আপনার কবিতা আমার খুব ভালো লাগলো।

১৮-১২-২০১৬ ১২:১০ মিঃ

ভালোলাগলো বর্ষার কবিতা