রক্তখেকো খোকা
- সুদীপ্ত সরকার

সকালে উঠে শিশু বলছে,"রক্ত রক্ত রক্ত আমার শুধু চাই ৷"
এই কথা শুনে মা তারে বলে--এত রক্ত কোথায় পাই ?
হতচকিত হয়ে মা তারে এনে দিল ঘর থেকে লাল দই ৷
এই দেখে শিশু হেসে বলে তার মা'কে আমি মানুষ নই ৷
ভীত কন্ঠে মা বাহির পানে ডাকিবা মাত্র সবে ছুটে এল ৷
মায়ের মুখে ছেলের অমন রক্ত-বিবৃতি শুনে সবাই চমকে গেলো ৷
দেখি দেখি করে সেথা এল লাল কাপড় পড়নে এক সাধু ৷
শিশু দেখে সাধু সুধায়,"ওরে ! ছোরা খাবি নাকি কাঁচা মধু ?"

কাঁচা মধুর কথা শুনে শিশু হঠাত্‌ আঁতকে আঁতকে বলে তারে ৷
থাক না আজ মধুর কথা;রক্ত থাকলে দিতে পারো আমারে ৷
সাধু এবার নিজে বুঝে গোপন করে বলল সেথা উপস্থিত সবারে ৷
উপায় একটা আছে বটে,যা করলে ভাগানো যাবে শ্যাওড়া ভূতেরে ৷
সবার অনুমতি পেয়ে সাধু এবার ঝাড়ু দিয়ে ফেলল তারে ঝেড়ে ৷
ক্ষণিক বাদে সুস্থ শিশু আর ভূতটি পালাল শ্যাওড়া গাছে উড়ে ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।