সেরা সবুজ বন্ধু
- সুদীপ্ত সরকার
নদীর পাশে চাষের ক্ষেতে করছিল এক কৃষক তার কৃষি-চাষ ৷
আকস্মিক তার পড়ল মনে ফল না দেওয়া সেই জাম গাছ ৷
আজ পর্যন্ত কোনো দিনও দেয়নি সেই গাছ একটি মাত্র জাম ৷
তাই কৃষক ঠিক করল--গাছ কেটে পূর্ণ করবে নিরাশার দাম ৷
ক্রুদ্ধ হইয়া কৃষক জমি ছেড়ে ছুটে গেলো সেই গাছটির নিকট ৷
গৃহ থেকে কুড়ালদ্বয় আনিয়া অম্বু ধারে করিতেছিল সে শব্দ বিকট ৷
যত ছিল মৌমাছি আর তাতে বসা পাখি সবই গেলো চলে ৷
তাদের মনেও ভয়টি ছিল শব্দ শুনে হয়তো মৃত্যু হবে বলে ৷
গাছখানি কাটতে গিয়ে কৃষকের হঠাত্ চোখে পড়ল মৌমাছির মধুর চাক ৷
সেটা দেখা মাত্রই কৃষকের মন বদল আর চোখে লাগল তাক ৷
গৃহ থেকে বড়ো বালতি এনে কৃষক ছুটে উঠল সেই গাছে ৷
বালতি হাতে চাকটি ভেঙে কৃষক পেল সেই মধু খুশির বশে ৷
এই মহানন্দে কৃষক বুঝল যে কোনো গাছই নয় একেবারে অপ্রয়োজনীয় ৷
তাইতো গাছই মোদের জীবন দাতা,সেরা বন্ধু আর কাজে অবিস্মরণীয় ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।