চার আনার চার কথা
- সুদীপ্ত সরকার

গতমাসের শেষ দিকে টাঁকশাল থেকে জন্ম নিল সেই চার আনা ৷
কত লোকে নিল,দিল আর খেল রামপুরের ঝাল-মুড়ি,চানা ৷
বিড়বিড় করে বলতে লাগল এ পর্যন্ত জীবনে ঘটা তার ইতিহাস ৷
ঠিকই মানুষ তাঁকে ব্যবহার করত;যেমন করত রোমেরা নতুন ক্রীতদাস ৷
বুকে ব্যথা সয়ে সয়ে সে এখন গেলো এক দিদিমণির বাক্সে ৷
কিছুদিন পরে বাক্স থেকে তাঁকে বের করে দিল ফলওয়ালার কাছে ৷
আর ওই ফলওয়ালা হিসেব ভুল করে মুদিওয়ালার কাছে দিল বেশি ৷
আবার সেই মুদিওয়ালার কাছ থেকে তাঁকে নিল হিসাবে রত পিসি ৷

পিসি বাড়ি যেতেই তার নাতি দিল চার আনার প্রতি নজর ৷
অবশেষে তাঁকে চুরি করে পারাপারের সময় ফেলে দিল রেললাইনের উপর ৷
আগত এক রেলগাড়ি আচমকা চলে গেলো তার বুকের উপর দিয়ে ৷
শেষ পর্যন্ত অচল পয়সা রূপে তার মৃত্যু হল স্ফীত হয়ে ৷

টাঁকশালে জন্ম হওয়া সেই নতুন পয়সাটির অচল-মৃত্যু হল রেললাইনে ৷
এত করেও মূল্যহীন রহিল;সম্পর্ক গড়ল না কেহ তার সনে ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।