কর্মফল
- সুদীপ্ত সরকার

বার্ষিক পরীক্ষায় অনুত্তীর্ণ হয়ে ছেলে ফিরল বাড়ি একটু সবুর করে ৷
বাবা-মা রেগে ছেলেকে বলে চলে যাও ওই বনের ভিতরে ৷
সেটাই ছেলে সত্যি ভেবে গভীর রাতে চলে গেলো দূর নয়নে ৷
নিঝুম রাতের অন্ধকারে ছেলে গিয়ে লুকালো বনের ভগ্ন-মন্দিরের পিছনে ৷
দুঃসংবাদটা ছড়িয়ে গেলো,খোঁজাখুঁজি করেও হদিস পাওয়া গেলো না আর ৷
ছেলেরও এলেম ছিল বটে;তাইতো সেথায় কাটিয়ে দিল ত্রিরজনী তার ৷
অমাবস্যার মরা রাতে জাগ্রত বনদেবী বলল কথা সেই ছেলের সনে ৷
অশ্রুপাতে আঁখি ভরিয়ে ছদ্মবেশী দেবী মা'কে বলল জীবন কাহিনী গোপনে ৷

ভোর তখন হ'ল বলে,এক কাঠুরিয়া আসিয়া দেখল সব লুকায়ে ৷
ছদ্মবেশী মায়ের কাছে চির-উত্তীর্ণের মাগন চাইলে পেল তা নির্ভয়ে ৷
ছেলের গমনে কাঠুরিয়া সুধাইলে সত্যি বলল যা ঘটেছিল এই বনে ৷
লোভী কাঠুরিয়া লোভের বশে ভাবল সে ধনী হবে মায়ের দর্শনে ৷
কান্নায় দেবী মা এলে লোভের প্রকাশ করলে ধ্যানেই ভয়ে মরল ৷
লোভের ভয়ের কবলে এক সন্তানের মৃত্যু,আরেক সন্তান অনুত্তীর্ণকে হারাল ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।