জন্মান্তরে
- সুদীপ্ত সরকার

নিজের ছায়া,ফলন নিয়ে একদা এক লিচু গাছ করত গর্ব ৷
ঠিক তার নীচে ছিল লাল জবাফুলের গাছ হয়ে চির-খর্ব ৷
লিচু গাছটি নিজের দেমাকে লাল জবাফুলের গাছকে বলতে থাকত সদা ৷
তোকে আমি বলব আশ্রিত আর আমায় বলবি তুই বীর দাদা ৷
বর্ষাকালে লিচুর তলায় জবা থাকত দিবা-নিশি করে হস্তদ্বয় জোড় ৷
লিচু তবুও গা ধোয়া জলগুলিকে ফেলে দিত আশ্রিত জবার উপর ৷
আবারও সেই অপমান গ্রীষ্ম-শীতে ছায়ার তলায় স্থিত জবা বলে ৷
মাঝে-মাঝে লিচু বলে কান দুটি থাকলে দিতাম তারে মলে ৷

অপ্রাসঙ্গিক এমন সব অপমান শুনে লাল জবা সদা যেত রেগে ৷
মনে মনে জবাও ভাবত যে পরের জনমে দেবো তোমায় ভেঙে ৷
আকস্মিক এক ভূমিকম্প বিধাতার ভুলে,তাই আবার তাদের পুনর্জন্ম হল ৷
লিচুটি হল পুরুষ পেঁপে আর লাল জবাটি বটে জন্ম নিল ৷

পূজিত বটের নীচে পেঁপে থেকে পূর্বজন্মের কীর্তিকে সব ভুলে গেলো ৷
বিধাতার সমতা বিচার ঝড়ে বটের শাখায় পেঁপে মৃত্যু-শান্তি পেল ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।