অপ্রত্যাশিত পরিবর্তন
- সুদীপ্ত সরকার

নোটের মতো এত দস্যু ছেলে পাড়ায় ছিল না এমন একজন ৷
বাধিয়ে দিত কথা কাটাকাটি আর হাতাহাতি ছিল তো যখন-তখন ৷
শত বুঝিয়েও পারত না তাঁকে,ছোট-বড়ো কেউ মেরে শান্ত ৷
ছেলে অনাথ বটে সত্য;বাপ-মা তার ছিল না দুরন্ত ৷
লেখাপড়ার কোনো গন্ধ নেই,যেতে চায় না সে বিদ্যার আলয়ে ৷
কথায় কথায় সেই ছেলে বলে সঙ্গে কিছু যাবো না লয়ে ৷
এমন করুণ উচিত কথা শুনে পারত না লোকে কটূক্তি করতে ৷
ছেলে একদা বড়ো হল আর দিনগুলিকে ফুরিয়ে দিল প্রশ্ন ভাবতে ৷

শিক্ষিত ছিল যত গ্রামে,একটি প্রশ্ন ধরে তাদের করল অবসাদ ৷
মৃত্যুর কারণ খুঁজতে খুঁজতে লেগে গেলো শিক্ষিতদের মধ্যে তীব্র বিবাদ ৷
ছেলের অমন প্রশ্ন শুনে করল আদর তাঁকে,যারা মেরেছিল পূর্বে ৷
বাকি কিছু লোকে বলে দস্যু ছেলে আজ পাল্টে গেলো তবে ?

ধীরে ধীরে অশিক্ষিত ছেলে হয়ে গেলো মহান জ্ঞানী,দস্যু থেকে ৷
জাগতিক নিয়ম পরিবর্তন,দস্যু ছেলে জ্ঞানী যেমন;প্রমাণ পেল দেখে ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।