কাল-রাত্রি
- সুদীপ্ত সরকার

নীল আকাশের মাঝে,মেঘের ভেলার নীচে,পাখিরা সব উড়ে যায় ৷
কত রঙের পাখি,কত রঙের ছবি,দেখলে মন সত্যিই জুড়ায় ৷
কেউ করে কূজন সেথা,কেউবা করে উড়ন্ত খেলা চলতে চলতে ৷
তবুও তারা থামে না কেহ,সমস্যার সম্মুখীন হয়েও উড়ন্ত পথেতে ৷
আর বিকেল তখন হয় হয় রব;বলছে পাখির শেষ কলরব ৷
একে একে বাসায় ফিরল তারা,সঙ্গে নিয়ে ছানা-খাদ্য সব ৷
সূয্যি মামার পাটে যাওয়ার দৃশ্য দেখে তারা সবাই আহার করছে ৷
সন্ধ্যা-সন্ধ্যা এল কাছে,আলো-আঁধারি পথের মাঝে দেখা যাচ্ছে ৷

সন্ধ্যা এসে চলে গেলো;তিমির রাত্রি মিশিয়ে দিল ঘন অন্ধকার ৷
পাখিরা শান্ত হয়ে কিচির-মিচির থামিয়ে বন্ধ করল কর্ম সভার ৷
রাতের আকাশে উঠল চাঁদ আর জ্যোত্‌স্নার আলোকে করছে ধরণী জ্বলজ্বল ৷
পথের শেষে থাকা বেগবতী স্রোতস্বিনী তাই বুঝি করছে শুধু কলকল ৷

নিশা যত ঘন হল,মেদিনী তত শান্তি পেল;শেষ পর্যন্ত ৷
পাখিরা সব ঘুমাল,উঠতে পারল না যাদের হয়নি ঘুমের অন্ত ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।