গাধার গাধামি
- সুদীপ্ত সরকার
একদা এক বনের গাধা গেলো সোজা গমের ক্ষেতে বাঘের ছদ্মবেশে ৷
রাত্রি তখন ফুরায়-ফুরায় তাইতো গাধা আধা খেয়ে পালায় অবশেষে ৷
পরদিন সকাল হলে কৃষকেরা এসে দেখে হয়ে গেছে মস্ত সর্বনাশ ৷
বেশির ভাগ মাড়িয়ে নষ্ট আর কিছু খেয়ে করেছে নষ্ট চাষবাস ৷
গোপন তথ্য আবছা থাকায় পারছে না তা করতে কেহ ফাঁস ৷
প্রতি রাতে ছদ্মবেশী গাধা এসে খেয়ে যায় গম,গমের গাছ ৷
একে একে সব কৃষকের মাথায় পড়তে লাগল কাজের দুটি হাত ৷
একজন কৃষকের মাথায় এল চোর গেলে বুদ্ধি বাড়িয়ে করবে কুপোকাত ৷
তাইতো তারা লাঠি নিল আর পাহারার ছলে রাতে সব দেখল ৷
একটি বাঘ ক্ষেতে এসে গাছগুলিকে থাবায় নষ্ট করে গমগুলিকে খাইল ৷
বাঘের গম খাওয়া দেখে সন্দেহতে করল তাড়া আর দিল ছুট ৷
বাঘের অমন আওয়াজ শুনে ছদ্মবেশী গাধাকে পেয়ে প্রহার করল বহুত ৷
গাধার রোজ আগমন বোকামিতে সুদিন পরিবর্তিত হয়ে এল মৃত্যু-দিন ৷
আর তখন থেকেই লোকে বলে,"চোরের দশদিন আর গৃহস্থের একদিন ৷"
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।