শয়তানের চাকা
- সুদীপ্ত সরকার

নিতিন বাবুর গরিব ছেলে জমিখানি বিক্রি করে খরিদ করল মোটরগাড়ি ৷
জায়গা বলতে রইল না কিছু,থাকার মধ্যে সেই ছোট্ট বাড়ি ৷
ছেলের নামটি জোনাকি হলেও চালাত গাড়ি সে সদা পাখির মতো ৷
গাড়ি চালানোর বেশ ভঙ্গি দেখে অবাক হয়ে লোকে দেখতে রত ৷
ছিল না গাড়ি সেই গ্রামেতে,জমিদার তাই যে দেখতে আসে ৷
নানা মুনির নানা মত শুনে জোনাকি গর্বে বলল শেষ-মেষে ৷
"দেখলে কি বাবু খরচা আছে,"তাইতো সবাই কিনতে পারে না ৷
গাড়ির মাথায় সেই পরিমাপক দেখিয়ে বুঝিয়ে দেয় সে হিসেব গণনা ৷

একদিন সে শহর থেকে একা একা আসতে গিয়ে দুর্ঘটনা ঘটাল ৷
পথের মোড়ে জোরে চালিয়ে বটের সনে ধাক্কা খেয়ে ছিটকে পড়ল ৷
দুঃসংবাদটা গ্রামে ছড়িয়ে পড়তেই লোকজন সব ছুটে এল তাঁকে দেখতে ৷
বলেছিল সে শয়তানের চাকা;উঠান লাগে বাঁকা জানলে না নাচতে ৷

বদ্যি এলে তারে যে বলে নিজের কর্মদোষেই নিজের ভাগ্যফল মেলে ৷
"মাত্রার নিয়ম মেনে সদা চলা উচিত"--এটাই জোনাকি দিয়েছিল বলে ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।