আগমনী
- সুদীপ্ত সরকার
ভাদ্র মাস ছেড়ে আশ্বিন মাস এল;পুজো পুজো গন্ধ বের'ল ৷
মেঘশূন্য কোথাও আকাশ আবার কোথাও মেঘের ভেলায় খেলছে রবির আলো ৷
সকাল বেলায় শিশির ভেজা ঘাসগুলিকে দেখে মনে লাগছে বিন্দুর সিন্ধু ৷
সবুজ বনানীর আলতো দোলায় ভেসে যাওয়া সমীর যেন আপন বন্ধু ৷
আর সেই বায়ু গিয়ে কাশবনের মাথাগুলিকে খুশির জোয়ারে দুলিয়ে দিচ্ছে ৷
অপর দিকে শিউলি,শেফালীদের মতো সুগন্ধি পুষ্পসকল ধরণীর বুকে লুটিতেছে ৷
গাঁয়ের বধূরা সব সাঁঝ-বাতি ধরিয়ে প্রদীপ আলোয়ে গৃহ সাজাইতেছে ৷
অশুভ শক্তির মহাবিনাশে মাতা দূর্গাই তো মহিষাসুরমর্দিনী রূপে পূজিত হয়েছে ৷
মন্ডপে মন্ডপে পুজোর যোগান চলছে;মা আসতে বাকি নেই যে ৷
ছোট-বড়ো সকলেই উন্মত্তের ন্যায় ব্যস্ত নিজের নিজের ব্যক্তিগত কাজে ৷
কেউ কিনছে জামা,কেউ কিনছে কাপড় আবার কেউবা বন্দুকে ব্যস্ত ৷
বাড়িতে থাকা মা-ঠাকুমারা সবাই মায়ের আগমনে উঠান লেপতে রত ৷
যেই না মহালয়াটা সমাপ্ত হল,অমনি পুজোর গন্ধটাও ছড়িয়ে পড়ল ৷
আকাশ,বাতাস,সবুজ,নদী সবাই মানুষের মতো উদ্যমীতে পূর্ণ হল ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।